কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2022-12-08 ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক ও একজন কসমেটিক্স ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারের এ্যাপোলো ক্লিনিক এ ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিস্ট ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা করা ও অব্যবস্থপনার দায়ে ক্লিনিক কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়ও একই বাজারের সামাদ কসমেটিকস-এর দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১ হাজার জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন- দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জমাত আলী, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)