মেহেরপুরে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-12-08 ইং
মেহেরপুরে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর শহরের বিভিন্ন মুদিখানা, ফার্মেসি, সার-কীটনাশকসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসয় কুলবাড়ীয়া বাজারে মেসার্স রাফিক স্টোর নামক প্রতিষ্ঠানে বাঁচ্চাদের মেয়াদ উত্তীর্ণ চকলেট, বিস্কুট, কোমলপানীয়, সাবান, চানাচুরসহ ফ্রিজ ও র‌্যাক থেকে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মনোহরপুর এলাকায় মেসার্স রফিজা ট্রেডার্স নামক সার-কীটনাশকের প্রতিষ্ঠানকে, অতিরিক্ত দামে সার বিক্রয়, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও সারের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)