বিভাগীয় পর্যায়ে অর্জিত বালিকা ফুটবলের রানার্স আপ ট্রফি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর

আপলোড তারিখঃ 2022-12-08 ইং
বিভাগীয় পর্যায়ে অর্জিত বালিকা ফুটবলের রানার্স আপ ট্রফি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব-১৭) ২০২২ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগীয় পর্যায়ে অর্জিত রানার্স আপ ট্রফি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় উপস্থিত হয়ে এ ট্রফি হস্তান্তর করা হয়। অনূর্ধ্ব-১৭ চুয়াডাঙ্গা জেলা বালিকা দলের সকল খেলোয়াড়দের উপস্থিতিতে ট্রফি হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের কোচ মিলন বিশ্বাস ও ম্যানেজার দিলরুবা খুকু। রানার্স আপ ট্রফিটি গ্রহণ করার সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গা জেলা বালিকা ফুটবল দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, ‘এবার আমরা রানার্স আপ হয়েছি, আগামীতে চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ।’ ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও ক্রীড়া সংগঠক ডাক্তার আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম। এদিকে চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ডিসি পত্নী মেহনাজ খান বাঁধন জেলা মহিলা ফুটবল দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)