হারদী ইউপি চেয়ারম্যান ওল্টুর মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-12-07 ইং
হারদী ইউপি চেয়ারম্যান ওল্টুর মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টুর মা রুপসী খাতুন (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রুপসী খাতুন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মরহুম রেজেক আলীর স্ত্রী। জানা যায়, গতকাল সকালে আলমডাঙ্গার কৃষি ক্লাব মাঠে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে আহত হন রুপসী খাতুন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল বাদ এশা কৃষিক্লাব মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্বামী রেজেক আলীর কবরের পাশে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)