জেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে দামুড়হুদায় প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2022-12-07 ইং
জেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে দামুড়হুদায় প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: আগামী ১২ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে দামুড়হুদা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে দামুড়হুদার উজিরপুর ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় দামুড়হুদা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম লাভলু, ধর্মবিষয়ক সম্পাদক আশাবুল হক ডালিম, প্রচার সম্পাদক বজলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাফফর হোসেন, ওয়ার্ড সদস্য লিয়াকত আলী জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা মিস্টার আলী, আয়ুব আলী, আমির হোসেন, যুবলীগ নেতা মিরাজ, রিংকু মোছা, হালিম, আকুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)