যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মুজিবনগর মুক্ত দিবস

আপলোড তারিখঃ 2022-12-07 ইং
যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মুজিবনগর মুক্ত দিবস ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: ৬ ডিসেম্বর মুজিবনগর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম রাজধানী স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর তথা মেহেরপুর পাকিস্তানী হানাদার মুক্ত হয়। স্বাধীনতার পর থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে আসছে বীর মুক্তিযোদ্ধাগণ। গতকাল মঙ্গলবার দিনটি পালন উপলক্ষে মুজিবনগর উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিটের সকাল নয়টায় কেদারগঞ্জ বাজারে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মুজিবনগর উপজেলা শাখার সভাপতি শুকুর আলীসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)