দর্শনায় হেজবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-12-06 ইং
দর্শনায় হেজবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: আসন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় করণীয় বিষয়ক মতবিনিময় সভা করেছে হেজবুত তওহীদ নামের সংগঠন। গতকাল সোমবার বেলা তিনটার দিকে হেজবুত তওহীদের আয়োজনে দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন হেজবুত তওহীদ-এর কেন্দ্রীয় সমন্বয়কারী শাহারুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা হেজবুত তওহীদের সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা হেজবুত তওহীদের সভাপতি জশেব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমান, দর্শনা পৌর আওয়ামী লীগ নেতা সফিকুল আলম, গণউন্নয়ণ গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজু, সাংবাদিক নুরুল আলম বাকু, জাহাঙ্গীর আলম, ইয়াছিন জুয়েল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)