আলমডাঙ্গার ঘোলদাঁড়ি বাজারের চার ফার্মেসিকে জরিমানা

আপলোড তারিখঃ 2022-12-06 ইং
আলমডাঙ্গার ঘোলদাঁড়ি বাজারের চার ফার্মেসিকে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে চার ওষুধের দোকান মালিককে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আলমডাঙ্গার ঘোলদাঁড়ি বাজারে জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুবের সহযোগিতায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। অভিযানে ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা পরিচালনা করার অপরাধে আলমডাঙ্গার ঘোলদাঁড়ি বাজারের তাছিন ফার্মেসিকে দুই হাজার টাকা, আত-তাকওয়া ফার্মেসিকে ২শ টাকা, বিপাশা ফার্মেসিকে ২ হাজার টাকা ও কেয়ার চ্যানেলস্ বাংলাদেশ অ্যান্ড হেলথ সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)