দর্শনায় ৩৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-12-03 ইং
দর্শনায় ৩৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে জনি (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাঁর নিকট থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ফার্মপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের ওহাব মিয়ার ছেলে। জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবিরের নির্দেশে গতকাল সকালে আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় অভিযান পরিচালনা করে দর্শনা থানা পুলিশ। অভিযানে ৩৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জনিকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক (এসআই) নীতিশ বিশ্বাস, এএসআই তুহিন, এএসআই হাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। পরবর্তীতে আটক জনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)