মেহেরপুরে ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-12-01 ইং
মেহেরপুরে ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ ফুরকান আহমেদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা চৌগাছা গ্রাম থেকে ফুরকান আহমেদকে আটক করা হয়। এসময় তাঁর নিকট থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার হয়। আটক ফুরকান আহমেদ চৌগাছা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা, সহকারী উপ-পরিদর্শক জিএম শহিদুল ইসলাম, রুহুল আমিনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চৌগাছা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ফুরকান আহমেদকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকালই গাংনী থানায় ফুরকানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)