ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন, তারপর ব্লাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মেহেরপুর শহরের অভিজাত শ্রেণির আবাসিক হোটেলের মালিক পিতা-পুত্র ও এক নারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- মেহেরপুর পৌর শহরের শিশুবাগান পাড়ার মৃত কিয়ামুদ্দীনের ছেলে হোটেল আটলান্টিকার মালিক মতিয়ার রহমান (৫২), তাঁর ছেলে মামুন (৩০) ও সদর উপজেলার হিজুলী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ছন্দা খাতুন (৩০)। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামর জানান, শহরের অভিজাত শ্রেণির আবাসিক হোটেল আটলান্টিকা। এই হোটেল ব্যবসার পাশপাশি একটি নারী চক্র গড়ে উঠেছে। যার নেতৃত্বে ছিল আটলান্টিকার মালিক মতিয়ার রহমান ও তাঁর ছেলে মামুন। বিভিন্ন ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা বা অভিজাত শ্রেণির মানুষকে সুন্দরী নারী দিয়ে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে। এরপর কিছুদিনের মধ্যেই হোটেলেই শারীরিক স্থাপন করে গোপনে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ব্লাকমেইল করে ভুক্তভোগীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। এই চক্রের বিভিন্ন এলাকার প্রায় এক ডজন সুন্দরী নারী রয়েছে বলে তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
সম্প্রতি সময়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মনোয়ার হোসেন নামের এক এনজিও কর্মীর সদর থানায় নারী চক্রের প্রধান হোতা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ গ্রামের নাজমুল হোসেন খানের মেয়ে কথিত সাংবাদিক নাজনিন খান প্রিয়াকে আসামি করে পেনাল কোড ৪১৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা করেন। মামলা নম্বর ৩২, তারিখ: ২২/১১/২০২২ইং। মামলার পর পুলিশ বিভাগ নড়েচড়ে বসেন। শুরু হয় গোপন তথ্য সংগ্রহের কাজ। গত ২২ নভেম্বর ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা নাজনীন খান প্রিয়াকে ২ দিনের রিমাণ্ড নিলে বেরিয়ে আসে এই চক্রের ভয়ঙ্কর সব তথ্য। নাজনীন খান প্রিয়ার দলে ৯ জন সুন্দরী নারী আছে।
এরই প্রেক্ষিতে মেরহরপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদসহ সদর ও ডিবি পুলিশের একটি দল হোটেল আটলান্টিকে অভিযান পরিচালনা করে। অভিযানে এক নারীসহ হোটল মালিক পিতা-পুত্রকে আটক করা হয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে। ’
