ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে রফিকুল ইসলাম (রোহান)। গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সে। রফিকুল ইসলাম (রোহান) চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশান পাড়া নিবাসী হাবিবুল্লাহ জোয়াদ্দার (ছটি) ও উম্মে কুলসুমের একমাত্র ছেলে। সে ভবিষ্যতে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক। রফিকুল ইসলামের সাফল্যে তার পিতা-মাতা, নানা আবুল কাশেমেসহ পরিবারের সদস্যরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তার উজ্জল ভবিষ্যৎ কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। (বিজ্ঞপ্তি)
