ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ মাগরিব আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসা প্রাঙ্গনে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পরিচালনা কমিটির সভাপতি শেখ মইদুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন মাগুরা থেকে আগত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী ও আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মেহেরপুর থেকে আগত হযরত মাওলানা সিয়াম মনোয়ার। এছাড়াও মাহফিলে তাফসির পেশ করেন উক্ত মাদরাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ আবু মুসা, সহকারী শিক্ষক হযরত মাওলানা নুরুজ্জামানসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।
এসময় আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পরিচালনা কমিটির সভাপতি শেখ মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মুহতামিম হযরত মাওলানা হাফেজ আবু মুসা, সহসাধারণ সম্পাদক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, কোষাধ্যক্ষ আবু জাফর, সদস্য কাজী ইয়াছিন আলী টনি, ফরহাদ হোসেন ডাকু, আশরাফ আলী, মনিরুজ্জামান মনি, সানোয়ার হোসেন, শিক্ষক লোকমান হোসেন, খোরশেদ আলী, মাওলানা নূরুজ্জামান, জুনাইদ হাসানসহ অত্র মাদরাসার সকল শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
