দামুড়হুদায় র‌্যাবের অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2022-12-01 ইং
দামুড়হুদায় র‌্যাবের অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুজন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদায় র‌্যাবের অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি আভিযানিক দল। আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ইকরামুল হাসান (৩৭) ও একই এলাকার মো. মুন্না হোসেন (২৪)। গতকাল ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে আটককৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকালই জব্দকৃত আলামত ও আটক আসামীদ্বয়কে দামুড়হুদা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)