আলমডাঙ্গার দুই ফর্মেসিকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-12-01 ইং
আলমডাঙ্গার দুই ফর্মেসিকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল ফার্মেসিতে রাখার অপরাধে আলমডাঙ্গার দুই প্রতিষ্ঠানকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত দুই কার্টন ফিজিশিয়ান স্যাম্পল আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে রোগীদের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, গতকাল দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসন আলমডাঙ্গায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ও ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গার সহকারী পরিচালক কে. এম. মুহসীনিন মাহবুব। অভিযানে আলমডাঙ্গা বাজারের মেসার্স জাতীয় কল্যান ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল ফার্মেসিতে রাখার অপরাধে মেসার্স জাতীয় কল্যান ফার্মেসিকে ২হাজার ৫শ টাকা জরিমানা করা হয় এবং দুই কার্টন ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। পরে, জব্দকৃত দুই কার্টন ফিজিশিয়ান স্যাম্পল আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে রোগীদের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করা হয়। এছাড়াও, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আলমডাঙ্গা হাই রোডের সাদিয়া ফার্মেসি মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)