চুয়াডাঙ্গায় তুলার কারখানায় অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

আপলোড তারিখঃ 2022-12-01 ইং
চুয়াডাঙ্গায় তুলার কারখানায় অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্সের সামনে মেসার্স সুজন ট্রেডার্সের তুলা কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিলেও ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পায়নি প্রতিষ্ঠানটি। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবি করেছেন। কারখানা মালিক আরিফুর রহমান সুজন জানান, প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বেলা একটার দিকে তুলার মেশিনে ঝুট দিলে লোহার সাথে ঘর্ষণের ফলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। তার থেকে তুলায় আগুন লাগে। পাশাপাশি দুটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছায় হয়ে যায়। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তুলা, কাপড়ের ঝুট ও সবগুলো মেশিন পুড়ে গেছে। এতে প্রতিষ্ঠানটির এক কোটি টাকার ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, ‘প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনে লোহার ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত ঘটতে পারে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)