মেহেরপুরে অনুমোদন ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার

আপলোড তারিখঃ 2022-11-30 ইং
মেহেরপুরে অনুমোদন ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে অনুমোদন ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা এবং মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে মেহেরপুর পৌর শহরের দীঘিরপাড়া এলাকার দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, অভিযানকালে মেসার্স সোনালি চানাচুর কারখানায় নিয়ম বহির্ভূতভাবে লাইসেন্স ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা, কর্মচারীদের স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স হেলাল স্টোরকে মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)