প্রকাশ্যে চা-দোকানীকে কুপিয়ে হত্যা!

আপলোড তারিখঃ 2022-11-30 ইং
প্রকাশ্যে চা-দোকানীকে কুপিয়ে হত্যা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ধানহাড়িয়া গ্রামে জীবন চৌধুরী ওরফে টিটন (৩০) নামের এক চা-দোকানীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত টিটন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের পর গতকাল মঙ্গলবার সকালে স্বজনদের আহাজারির ছবি তুলে ফেরার পথে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেয় দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে টিটন বাড়ির পাশের নিজের চায়ের দোকানে চা বিক্রি করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনটি মোটরসাইকেলযোগে কয়েকজন দোকানে এসেই তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে টিটনের মৃত্যু হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইসমাইল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হচ্ছে। তিনি আরও বলেন, নিহত টিটনের বিরুদ্ধে প্রতারণাসহ তিনটি মামলা রয়েছে মহেশপুর থানায়। টিটন বিভিন্ন সময় র‌্যাব, সেনা কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে বিয়ে করে বেড়াতো। ২০১৯ সালের ১১ জুন সদর উপজেলার রতনহাট গ্রামে শ্রাবন পরিচয় দিয়ে সেনা কর্মকর্র্তা সেজে বিয়ে করতে গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নিহত ব্যক্তি ও হামলাকারী উভয় খারাপ প্রকৃতির বলে তিনি দাবি করেন। এদিকে, গতকাল মঙ্গলবার সকালে আব্দুল হাকিম নামের স্থানীয় এক সংবাদকর্মী ঘটনাস্থলের ছবি তুলতে যান। ফেরার পথে মহেশপুরের জুলুলি গ্রামের মাঠে মধ্যে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ সংগ্রহ ও ঘটনাস্থলের ছবি তোলায় তাঁকে গালিগালাজ করে এবং তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ড ঘটনাস্থলের ছবি তোলার কারণে একজন সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জেনেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে। ছিনতাইকৃত মোবাইলফোনটি দ্রুত উদ্ধার ও অপরাধীদের ধরতে কাজ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)