ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প পুলিশের অভিযানে ভারতীয় ১০ বোতল মদসহ চায়না খাতুন (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে বারাদী পুলিশ ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় চায়না খাতুনের নিকট থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক চায়না খাতুন মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের দিনমজুর ছোরাপ আলীর স্ত্রী।
জানা যায়, বারাদী ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আমঝুপি থেকে একটি মোটরসাইকেলযোগে নারীসহ দুজন মদ নিয়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছে। এসময় পুলিশ বারাদী ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি মোটরসাইকেলকে পুলিশ থামার জন্য সংকেত দিলেও মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করলে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে গেলেও মদসহ চায়না খাতুনকে আটক করতে সক্ষম হয়। পলাতক মোটরসাইকেল চালক আনোয়ার একজন এজাহারভুক্ত পলাতক আসামি।
