গোডাউনের তালা কেটে মোটরসাইকেল ও নগদ টাকা চুরি

আপলোড তারিখঃ 2022-11-29 ইং
গোডাউনের তালা কেটে মোটরসাইকেল ও নগদ টাকা চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামে মুদি দোকানের তালা কেটে মোটরসাইকেল ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর। জানা গেছে, বড়শলুয়া গ্রামের মসজিদ পাড়ার শহিদুল ইসলামের ছেলে রাসেল নিজ বাড়িতে মুদি ও সার কীটনাশক বিক্রির দোকানে ব্যবসা করে আসছিলেন। গত রোববার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে অজ্ঞাত চোরেরা তাঁর গোডাউনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি লাল রংয়ের অ্যাপাসি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল, গোডাউন লাগোয়া মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে ১৭ হাজার ৭ শ টাকা, ৫ হাজার পিচ ডার্বি সিগারেট ও ৪৫ পিচ সাবান চুরি করে নিয়ে যায়। দোকানি রাসেল হোসেন বলেন, গত দুইদিন আগে তাঁর মামা দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের আকমত হোসেন তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে দর্শনা থেকে বড়শলুয়া আসার পথে অ্যাকসিডেন্ট করেন। সেদিন তিনি গাড়ি তাঁর কাছে রেখে যান। অন্যদিন রাত ১১টা থেকে ১২টার দিকে দোকান বন্ধ কররেও গতকাল দোকানের ক্যাশবাক্সের ও মোটরসাইকেলের চাবি ক্যাশ বাক্সের কাছে রেখেই অতিরিক্ত ক্লান্ত লাগায় ৯টার দিকেই দোকান বন্ধ করে খাওয়- দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি। পরে গভীর রাতে অজ্ঞাত চোরেরা প্রথমে গোডাউনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। চুরির সংবাদ পেয়ে সকালেই ঘটনাস্থলে আসেন তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন। পরে বিকাল চারটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর। এসময় সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস বলেন, চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)