চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ

আপলোড তারিখঃ 2022-11-29 ইং
চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: অবশেষে আবার তারিখ নির্ধারণ হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনের। গতকাল সোমবার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আগামী ১২ ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। তিনি জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের সভাপতির আলোচনা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সম্মেলনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অতিথি হিসেবে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারা থাকবেন, দু-একদিনের মধ্যেই জানা যাবে। তবে সম্ভবনা আছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সম্মেলনে থাকবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)