চুয়াডাঙ্গায় আপৎকালীন বরাদ্দকৃত ধান-গমের বীজ পাওয়ার আবেদন

আপলোড তারিখঃ 2022-11-29 ইং
চুয়াডাঙ্গায় আপৎকালীন বরাদ্দকৃত ধান-গমের বীজ পাওয়ার আবেদন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: উপ-বরাদ্দ বা আপৎকালীন বরাদ্দকৃত ধান-গমের বীজ সমবণ্টনের ভিত্তিতে পাওয়ার আবেদন জানিয়ে চুয়াডাঙ্গা বিএডিসির সার বীজ ডিলাররা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা বিএডিসি সার বীজ ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদ হোসেন। লিখিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২/১১/২০২২ ইংরেজি তারিখের স্মারক নং ১২০৬০০০০২৭১১১৩৯৫২২ মোতাবেক বিএডিসি হতে চুয়াডাঙ্গা জেলার জন্য ৫৫ মেট্রিক টন ধান বীজ এবং ৫০ মেট্রিক টন গম বীজ বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বীজ যেন সমপরিমাণ হারে সকল ডিলার পায়, সে আবেদন জানিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন চুয়াডাঙ্গার ডিলারগণ। লিখিত বক্তব্যে তাঁরা আরও বলেন, দেশের অর্থনৈতিক বুনিয়াদ কৃষি। তাই কৃষকদের মধ্যে বিএডিসি ব্যান্ড উন্নতমানের বীজ সঠিক সময়ে কৃষকদের মাঝে বিতরণ করে থাকি। বর্তমানে বরাাদ্দকৃত ধান ও গম বীজ আমরা না পাওয়ার আশঙ্কা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)