আন্দুলবাড়ীয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

আপলোড তারিখঃ 2022-11-28 ইং
আন্দুলবাড়ীয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ওরফে ছোট মনির নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন হাইস্কুল ফুটবল মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রাটি বের হয়। আর্জেন্টিনা সমর্থকরা পতাকা হাতে, গায়ে জার্সি, মাথায় ফিতা বেঁধে মোটরসাইকেলের একটি বহর সহকারে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজার প্রদক্ষিণ করে আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন হাইস্কুল ফুটবল মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে স্বর্তঃস্ফূর্তভাবে অংশ নেন আর্জেন্টিনা সমর্থক মোস্তফা তাজওয়ার ওরফে ছোট মনি, মোহাম্মাদ নাসিম, মীর জ্যাকি, এস এম নাসিম উদ্দীন, শেখ রাশেদুজ্জামান রাশেদ, মির্জা প্লাবন মিঠুন, শাফিন, ইমরান, মিরাজ হাসান জনি, হৃদয়, লিখন, মহাসিন জর্জসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)