ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-11-28 ইং
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী জয়লাভ করেছেন। গতকাল রোববার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বিএনপিপন্থী পরিষদ থেকে সভাপতি হিসেবে অ্যাডভোকেট রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকিদুল ইসলাম জয়ী হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ মিণ্টু প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সহসভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে অ্যাডভোকেট রাশিদুল হাসান জাহাঙ্গীর, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মণ্ডল, তথ্যপ্রযুক্তি সম্পাদক পথে অ্যাডভোকেট বিনা খাতুন এবং সদস্য পদে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিথুন ও অ্যাডভোকেট মুশফিক ওয়ালিদ ইমরোজ জয়লাভ করেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে বিভিন্ন পদে ১২ জন নির্বাচিত হয়েছেন। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২৯১ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. আবু তালেব। তাঁকে সহায়তা করেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম। নির্বাচন চলাকালীন সময়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু ভোট পর্যবেক্ষণ করেন। এদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে শীর্ষপদে জয়লাভ করায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)