চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে মাহফুজুর রহমান মনজুকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আপলোড তারিখঃ 2022-11-28 ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে মাহফুজুর রহমান মনজুকে ফুলেল শুভেচ্ছায় বরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের চেয়ারম্যান হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন রেডক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ। গতকাল রোববার সন্ধ্যায় ইউনিট কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এসময় রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, আসাদুজ্জামান কবীর, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, জিল্লুর রহমান, বিলকিছ জাহান ও ইউনিট অফিসার ওবায়দুল ইসলাম পারভেজ উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে সবাইকে সেবার মানসিকতা, নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করতে হবে। কার্যনির্বাহী কমিটির সকলকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু পদাধিকার বলে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২২ নভেম্বর রেডক্রিসেন্ট সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি পত্র প্রেরণ করা হয়েছে চুয়াডাঙ্গা ইউনিটকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)