হিজলগাড়ীর দুই ফার্মেসীতে সাড়ে চার হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-11-28 ইং
হিজলগাড়ীর দুই ফার্মেসীতে সাড়ে চার হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অনুমোদনবিহীন ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ওষুধ প্রশাসনের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও বোয়ালিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও শাহিদুল আলম। জানা গেছে, জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুবের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও বোয়ালিয়া গ্রামসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতে হিজলগাড়ী বাজারের শান্ত ফার্মেসিকে ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা পরিচালনা করার অপরাধে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বোয়ালিয়া বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অনুমোদনবিহীন ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ফাহাদ ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)