জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2022-11-28 ইং
জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জীবননগর মানবিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রোববার বিকেল চারটায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় সংগঠনটির সার্বিক বিষয় নিয়ে আলোচনাও করা হয়। সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও জীবননগর মানবিক সংগঠনের উপদেষ্টা এম আর বাবু, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম, আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম সরকার, চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা ও হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সাংবাদিক এম এ আর নয়ন, এম আই মুকুল, সংগঠনটির উদ্যোক্তা সাংবাদিক এইচ এম হাকিম, জীবননগরের মানবিক যোদ্ধা সামিউল ইসলাম অভি, মুতাছিন বিল্লাহ, রাসেল হোসেন মুন্না, এম এইচ সম্রাটসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)