চুয়াডাঙ্গায় নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

আপলোড তারিখঃ 2022-11-26 ইং
চুয়াডাঙ্গায় নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্যবিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পুলিশ নারী কল্যাণ সংস্থা পুনাকের সভানেত্রী চুয়াডাঙ্গা পুলিশ সুপার পত্নী ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সুস্থ দেহে সুস্থ মন’ বজায় রাখতে হলে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের এটি সর্বপ্রথম মেনে চলতে হবে। কারণ সুস্থ ও কর্মক্ষম না থাকলে কোনো কাজে সফলতা অর্জন করা যাবে না। এসময় তিনি বিশিষ্ট দার্শনিক নেপোলিয়ান বোনাপার্টের উদ্ধৃতি টেনে আরও বলেন, আমাকে একটি শিক্ষিত সচেতন, স্বাস্থ্যবান মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। আজকে মূলত মা জাতির জন্যই এই আয়োজন। তাই তোমাদের সকল নিয়ম-নীতি মেনে সুস্থ থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন পত্নী শারমিন আক্তার। এসএমসি এন্টারপ্রাইজের জয়া স্যানিটারি ন্যাপকিন-এর সৌজন্যে অনুষ্ঠিত কর্মশলায় স্বাগত বক্তব্য দেন এসএমসি এন্টারপ্রাইজের কুষ্টিয়া অফিসের সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। ইন্সপেক্টর আব্দুল বারেকের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল, অফিসার ইনচার্জ (ডিবি) আলমগীর হোসেন, কোর্ট পুলিশ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ এসএমসি (কুষ্টিয়া) মাসুদুর রহমান, সিনিয়র সেলস প্রমোশন এক্সিকিউটিভ (কুষ্টিয়া) মোহাম্মদ কাজীরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার এসএমসি এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউটর রাজু সাহা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)