ঝিনাইদহে দুই হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2022-11-26 ইং
ঝিনাইদহে দুই হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি দিনব্যাপী হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ চত্বর ও বাকড়ী বাজারে দুই হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে সাংসদ সমি সিদ্দিকী বলেন, ‘আমরা আপনাদেরই সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা নিয়ে আমরা এখানে এসেছি। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই।’ এসময় সংসদ সদস্যের একান্ত সচিব রওশন আলী, জেলা যুবলীগের সদস্য রোকনুজ্জামান রিপন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ ও ক্যাম্প ইনচার্জ মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)