ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির পরিচিতি ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এই পরিচিতি ও মূল্যায়ন সভার আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, সিনিয়র সহসভাপতি এম আর মুকুল ও সাংগঠনিক সম্পাদক মহাবুবুল হক। সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার।
সভার সভাপতি নজরুল ইসলাম নজু পরিচিতি ও মূল্যায়ন সভার প্রথমেই সদর উপজেলা বিএনপির সফল সম্মেলন এবং খুলনায় বিভাগীয় সমাবেশ সফল করার জন্য ইউনিয়ন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে এই ফ্যাসিস্ট জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, সহসভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল্টু, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খাজা, সহ-সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুস, অর্থবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সম্পাদক মণ্টু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, মহিলাবিষয়ক সম্পাদিকা আকলিমা খাতুন, বিএনপি নেতা তারিকুজ্জামান লাল্টু, হাফিজুর রহমান, ইসমাইল শেখ। এসময় কুতুবপুর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
