দামুড়হুদায় মৃত বরকত আলী শেখের স্মরণে ৯ম সাধু সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-26 ইং
দামুড়হুদায় মৃত বরকত আলী শেখের স্মরণে ৯ম সাধু সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মৃত বরকত আলী শেখের স্মরণে নবম সাধু সমাবেশ ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টায় উপজেলার চিৎলা গ্রামের মৃত মজিবর আলী শেখ পরিবার এই সমাবেশের আয়োজন করে। মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ হলো আউল বাউল কবি সাহিত্যকের দেশ। এই বাউল গানকে বাঙালীরা খুব পছন্দ করে। যা বাউল সাধু সংঘের নিয়ম অনুযায়ী হয়ে থাকে।’ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা মডেল থানার এসআই শেখ তৈহিদুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. মহাসিন আলী ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান। এছাড়াও বিভিন্ন এলাকায় থেকে আগত সাধু ও ভক্তবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)