গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2022-11-26 ইং
গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ রনি হোসেন (১৯) নামের এক যুবক হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ব্রিজ বাজারের নিকটে অভিযান চালিয়ে ১০গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। আটক রনি হোসেন কাজিপুর খন্দকারপাড়ার প্রয়াত দুলাল হোসেনের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কাজিপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবাসহ রনি হোসেন নামের এক যুবককে আটক করা হয়। আটক রনি হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)