বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা বালিকা দল সেমিফাইনালে উন্নীত

আপলোড তারিখঃ 2022-11-26 ইং
বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা বালিকা দল সেমিফাইনালে উন্নীত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা বালিকা দল শুভ সূচনা করেছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা দল ফিকশ্চারে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ লাভ করে। গতকাল কোয়ার্টার ফাইনালে চুয়াডাঙ্গা জেলা দলের মুখোমুখি হয় কুষ্টিয়া জেলা দলের বিপক্ষে। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলেও টাইব্রেকারে চুয়াডাঙ্গা জেলা দল ৩-২ গোলে কুষ্টিয়াকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দলের পক্ষে গোল করেন বিদিশা, রোমানা ও হাফিজা। চুয়াডাঙ্গা জেলা দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করে জুলেখা, ফাতেমা, সিন্থিয়া, বিথী, মানিয়া ,কাজলী, পায়েল, রিভা, চানমতি, রিম্পা, রেহেনা, রত্না, সুমি ও মুক্তা। চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৭ বালিকা দলের কোচ ছিলেন মিলন বিশ্বাস ও ম্যানেজার ছিলেন দিলরুবা খুকু। ভালো খেলে খুলনা বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে উন্নীত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)