চুয়াডাঙ্গায় চুরি হওয়া ইজিবাইকের খণ্ড অংশ উদ্ধার, দুজন আটক

আপলোড তারিখঃ 2022-11-24 ইং
চুয়াডাঙ্গায় চুরি হওয়া ইজিবাইকের খণ্ড অংশ উদ্ধার, দুজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে ইজিবাইক চোর চক্রের দুই সদস্য আটক হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ইজিবাইকের বেশ কিছু খণ্ড খণ্ড অংশ। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথক অভিযানে ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের দিল্লি আলমের ছেলে মাসুদ রানা (২৩) ও ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না মসজিদ পাড়ার নাঈম উদ্দীন মালিথার ছেলে রবিউল ইসলাম (৪০)।থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ শে নভেম্বর চুয়াডাঙ্গা কোর্ট মোড় এলাকা থেকে একটি ইজিবাইক চুরি হয়। চুরির ঘটনায় ইজিবাইকের মালিক চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজ পড়ার আবু বক্কর সিদ্দিক সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবিননগর এলাকার মেসার্স ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে চুরি যাওয়া ইজিবাইকের বডি ও ফ্রেম উদ্ধার করে। এসময় এজাহারনামীয় ১ নম্বর আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করে হেফাজতে নেন। পরে মাসুদকে জিজ্ঞাসাবাদে ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ থানাধীন আমের চারা বাজার হতে রবিউলেকে আটক করে। এসময় তার নিকট থেকে চুরি যাওয়া ইজিবাইকের পাঁচটি ব্যাটারি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)