ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জীবননগর প্রেসক্লাবের আয়োজনে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, চুয়াডাঙ্গা কোর্ট ইন্সপ্যাক্টর মো. মারুফ হাসান, সাংবাদিক জাহিদ বাবু, মিঠুন মাহমুদ, মাজেদুর রহমান, মামুন হোসেন, এ আর ডাবলু, রমজান হোসেন প্রমুখ।
