দামুড়হুদা উপজেলা বিএনপির কাউন্সিলে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

আপলোড তারিখঃ 2022-11-24 ইং
দামুড়হুদা উপজেলা বিএনপির কাউন্সিলে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে চলেছে। কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন গতকাল বৃহস্পতিবার বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। বৈধ প্রার্থীরা হলেন- সভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি পদে হাউলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে সদর উদ্দিন, এ কে এম শামসুজ্জোহা, মণ্টু মিয়া, আব্দুর রাজ্জাক, আল মাসুম বাবু,সাংগঠনিক সম্পাদক পদে জহিরুল ইসলাম, আবুল হাশেম ও আব্দুল হান্নান। নির্বাচন কমিশনে দায়িত্বে¡ রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এম এম শাহজাহান মুকুল, সহকারী কমিশনার অ্যাড. অহিদুল আলম (মানি খন্দকার), অ্যাড. আসাদুজ্জামান বাবলু ও সহযোগী সদস্য সেলিমুল হাবীব সেলিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)