স্কাউটস চুয়াডাঙ্গা জেলার ৭০তম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-24 ইং
স্কাউটস চুয়াডাঙ্গা জেলার ৭০তম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলার ৭০তম কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা স্কাউটসের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, জেলা স্কাউটসের সম্পাদক মোহা. আব্দুল হান্নান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক দয়াময় হালদার, স্কাউটসের যুগ্ম-সম্পাদক গোলাম মোর্তৃজা, কোষাধ্যক্ষ নজির হোসেন, কমিশনার সাবিউল মওলা, দামুড়হুদা উপজেলা সম্পাদক আকরাম আলী, কমিশনার দামুড়হুদা হাবিবুর রহমান, সহকারী কমিশনার জীবননগর আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার আশাবুল হক, সুপর্ণা দাস, জেলা কাব লিডার নাজমুল হক, মো. শাওনেওয়াজ, রেজাউল হক, সামসুন নাহার, রুবেদুর রশীদসহ স্কাউটসের নেতৃবৃন্দ। সভায় স্কাউটস সম্পাদক আব্দুল হান্নান জানান, আগামী ১৯-২৭ জানুয়ারি চট্টগ্রাম মীরেরসরাইয়ে ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরিতে চুয়াডাঙ্গা থেকে ৫টি দল অংশগ্রহণ করবে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে বিগত তিন বছরের অডিট রিপোর্ট সম্পন্ন করতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)