ডাকবাংলায় ক্বারী মনিরুজ্জামানের ইন্তেকাল, দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-11-22 ইং
ডাকবাংলায় ক্বারী মনিরুজ্জামানের ইন্তেকাল, দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের ক্বারী মনিরুজ্জামানের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চণ্ডিপুর নিজ এলাকার খেলার মাঠে ক্বারী মনিরুজ্জামানের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। ক্বারী মনিরুজ্জামান ডাকবাংলা নূরানী মাদ্রাসার শিক্ষক ও এলাকার বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্বারী মনিরুজ্জামানের জানাযা ও দাফন কার্যে অংশ নেন ঝিনাইদহ জেলার ইসলামি আন্দোলনের সভাপতি মমতাজুল করিম, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, চণ্ডিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যাক্ষ খলিলুর রহমান, চণ্ডিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা অলিউল্লাহ সাহেব, মেম্বার মীর কামরুজ্জামানসহ গ্রামের শতশত সাধারণ মুসল্লি। জানাযা নামাজের ইমামতি করেন নিহত ক্বারী মনিরুজ্জামানের ছোট্ট ছেলে হাফেজ মারুফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)