কার্পাসডাঙ্গায় সাংবাদিক মনির মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2022-11-22 ইং
কার্পাসডাঙ্গায় সাংবাদিক মনির মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সাংবাদিক মাহবুবুর রহমান মনির মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার যোহর নামাজের পর কার্পাসডাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটির পরিচালনা ও বিশেষ মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, সদস্য রফিকুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক, হাফেজ মাওলানা ওমর ফারুক, ডা. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, জহুরুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, ২০২০ সালের ২২ নভেম্বর বার্ধক্যজনিত কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)