মেহেরপুরে ফ্রেন্ড ড্রিংকিং ওয়াটারের মালিককে অর্থদণ্ড

আপলোড তারিখঃ 2022-11-22 ইং
মেহেরপুরে ফ্রেন্ড ড্রিংকিং ওয়াটারের মালিককে অর্থদণ্ড ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: পণ্যের লেবেলে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে মেহেরপুর শহরের মেসার্স ফ্রেন্ডস ড্রিংকিং ওয়াটার এর মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন মেহেরপুর জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. রেজানুর রহমান সরকার। আদালত পরিচালনায় সহায়তা করেন মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। রেভিনিউ ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন বলেন, মেসার্স ফ্রেন্ড ড্রিংকিং ওয়াটার পানি উৎপাদন করলেও পানির বোতলের (পণ্যের) লেবেলে সঠিক তথ্য না দেওয়ার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনের ৩০ ধারার বিধান মোতাবেক ফ্রেন্ডস ড্রিংকিং ওয়াটার মালিক আব্দুল্লাহিল বাকীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)