ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭ বছর পূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় শহীদ আবুল কাশেম সড়কে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিপরিত দিকে ব্যাংকের চুয়াডাঙ্গা ব্যাঞ্চে এ আলোচনা ও মিলাদ মাহফিল হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বড় বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা জুনায়েদ আল হাবিবি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা ব্রাঞ্চের ব্যবস্থাপক আশরাফুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী আবুল কাশেম, নাজিম হোসেন, ওহিদুল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গার অপারেশন ম্যানেজার আলঅমিন বিন জামান, সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান, অফিসার সোহেল জোয়ার্দ্দার, জুবায়ের আহমেদ, অ্যাসিসস্ট্যান্ট অফিসার সোয়েব উদ্দীন, সাইফুল বারী প্রমুখ।
