চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের : সাবেক প্রধান শিক্ষক কলি আপার কুলখানি সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-07-21 ইং
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের : সাবেক প্রধান শিক্ষক কলি আপার কুলখানি সম্পন্ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুমা লীনা ইসলামের কুলখানি সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা মরহুমের মুক্তিপাড়াস্থ বাসভবনে খতমে কোরান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমার ছেলে, চিকিৎসক জামায়-মেয়ে সহ আত্মীয় ও নিকটজনেরা কুলখানিতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১২ জুন চুয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষা অনুরাগী লীনা ইসলাম (কলি আপা) চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কুলখানী অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মরহুমার একমাত্র মেয়ে তানিয়া শারমিন তনু, একমাত্র জামাতা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা: তৌহিদুল হক টুলু ও একমাত্র ছেলে তৌফিকুল ইসলাম তপু। মরহুমের একমাত্র ছেলে তৌফিকুল ইসলাম তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)