জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা, দামুড়হুদা-দর্শনা সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি

আপলোড তারিখঃ 2022-11-22 ইং
জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা, দামুড়হুদা-দর্শনা সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ঢাকার আদালত প্রাঙ্গন থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গী ছিনিয়ে নেওয়ার ঘটনায় দর্শনা ও দামুড়হুদা সীমান্তের ১০৮ কিলোমিটার জুড়ে সতর্কাবস্থানে রয়েছ বিজিবি। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ ইশতিয়াক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের বিষয়ে পুলিশের সদর দফতর ও এসবি থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে দর্শনা ও দামুড়হুদা সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় আছে।’ দর্শনা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এস.আই মো. নাইম আহমেদ জানান, রোববার ঢাকার একটি আদালত থেকে উগ্রবাদী ছিনিয়ে নেয়ার ঘটনায় সোমবার থেকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে বেশ কড়াকড়ি নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দফতর। নির্দেশনা মোতাবেক চেকপোস্ট এলাকার বেশ কিছু স্থাপনায় দুই উগ্রবাদীর ছবিসহ পোস্টার লাগিয়ে দেয়া এবং জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করা হচ্ছে।’ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির পরিচালক লে.কর্নেল শাহ ইশতিয়াক আরও জানান, ‘উগ্রবাদীদের কেউ যাতে সীমান্ত পার হতে না পারে সে বিষয়ে সীমান্তের ১০৮কিলোমিটারজুড়ে বিজিবির জওয়ানদের সতর্কাবস্তায় রাখা হয়েছে। সীমান্তে কড়া নজরদারিসহ টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)