জীবননগরে ইয়াবাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2022-11-22 ইং
জীবননগরে ইয়াবাসহ দুজন আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে জীবননগর পৌর সভার ৭নম্বর ওয়ার্ডের শাপলাকলিপাড়ায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রিফাত আলী (৪২) ও মো. সোহান মিয়াকে (২৫) আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে গত রোববার রাতে শাপলাকলিপাড়ার রিফাত আলীর টিনসেড ঘরে অভিযান পরিচালনা করেন জীবননগর থানার উপপরিদর্শক নাহিরুল ইসলাম ও রায়হান। এ সময় ঘরের ভেতর থেকে থেকে রিফাত ও সোহানকে আটক করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘২শ পিচ ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)