কার্পাসডাঙ্গায় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনজুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-22 ইং
কার্পাসডাঙ্গায় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনজুর মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদার কার্পাসডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজুর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আকরিম বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ. লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সিরাজুল ইসলাম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, আ. লীগ নেতা আশাদুল হক, ফয়সাল খান, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজ কচি, ইঞ্জি. তছিম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, মাহবুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ ভগু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)