মেহেরপুরে বিষপানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-11-22 ইং
মেহেরপুরে বিষপানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে লিজা আক্তার শান্তা (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। এসএসসি পরীক্ষার্থী শান্তা গাংনী উপজেলার করমদি গ্রামের গোসাইডুবি পাড়ার বাহারাইন প্রবাসী জালাল উদ্দিনের মেয়ে। শান্তার চাচার রেজাউল হক জানান, মায়ের উপর অভিমান করে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে শান্তা। বিষযটি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. নূর আলম পরীক্ষা নিরীক্ষা তরে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। তবে এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অবিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)