বিনামূলে সেলাই করছেন আর্জেন্টিনার পতাকা

আপলোড তারিখঃ 2022-11-21 ইং
বিনামূলে সেলাই করছেন আর্জেন্টিনার পতাকা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: ফুটবল বিশ্বকাপের উন্মাদনার হাওয়া লেগেছে সারাদেশসহ মেহেরপুরের দর্জি বাড়িতে। মেহেরপুরের ফুটবল ভক্ত দর্শকদের পছন্দের পতাকা ও জার্সি বানাতে ব্যস্ত সময় পার করছেন তারা। অন্য সব কাজ বাদ দিয়ে শুধু পতাকা তৈরি চলছে সেখানে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কত বড় পতাকা বানাতে পারে তা নিয়ে। তবে ব্যতিক্রমী এক আর্জেন্টিনা ভক্ত দর্জি মিঠু হোসেন। যে কিনা শারীরিক প্রতিবন্ধী হয়েও ফ্রিতে পতাকা ও জার্সি তৈরি করে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া বাজারে কর্মরত দর্জি মিঠু হোসেন জানান, তিনি ম্যারাডোনার একজন ভক্ত। ম্যারাডোনা যদিও এখন বেঁচে নেই। কিন্তু তাঁর দেশের হয়ে মেসিসহ অন্যান্য খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করছেন। যে কারণে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তাঁর ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। আর এই ভালোবাস থেকেই তিনি আর্জেন্টিনার পতাকা বিনামূল্যে সেলাই করে দিচ্ছেন। ভালোবাসার কাছে টাকার কোনো মূল্য নেই। তিনি আরও বলেন, ‘আমি আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দেশের পতাকা তৈরি করি না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)