দামুড়হুদায় তারেক রহমানের ৫৮তম জন্মদিন উদ্যাপন

আপলোড তারিখঃ 2022-11-21 ইং
দামুড়হুদায় তারেক রহমানের ৫৮তম জন্মদিন উদ্যাপন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় দামুড়হুদা উপজেলা বিএনপি ও অঙ্গ সংঠনের আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে জম্মদিন উদ্যাপন করা হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য আ. ওয়াহেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য রফিকুল হাসান তনু। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম কবীর, আব্দুল হান্নান মেম্বার, জামাাল মোল্লা, আলেফ খান, আবুল আজাদ, দেলোয়ার হোসেন, বকুল, সামসুল, মণ্টু, তোতাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের অন্যতম নেতা জহিরুল ইসলাম রিপন, প্রভাষক আবুল হাশেম, শামসুজ্জোহা পলাশ, ফিরোজ হাসান মণ্টু, সাইদুর রহমাম প্রমুখ। সভা শেষে কেক কেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উদ্যাপন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)