আনিজুলের পর রাতুলও না ফেরার দেশে

আপলোড তারিখঃ 2022-11-21 ইং
আনিজুলের পর রাতুলও না ফেরার দেশে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দামুহুদা উপজেলার কুড়ুলগাছিতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে কার্পাসডাঙ্গার আনিজুলের মৃত্যুর পর আহত কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের ছাত্র রাতুলেরও মৃত্যু হয়েছে। রাতুল চন্ডিপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে এবং কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলো। স্থানীয়দের বরাতে জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উল্লেখ্য, গতকাল রবিবার সন্ধ্যার দিকে দর্শনা - মুজিবনগর সড়কে চন্ডিপুর গ্রামে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৪ জন আহত হয়েছিলো। সংঘর্ষে ঘটনাস্থলে আনিজুল হক (১৮) নামে যুবক নিহত হয়েছিলো। আহত হয়েছিলো দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলেজপাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহুল (১৯), একই গ্রামের পূর্বপাড়ার মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন (১৯),একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যধারা গ্রামের আবু কাশেমের ছেলে রাজু আহমেদ (২১) ও চন্ডিপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাতুল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)