আলমডাঙ্গায় গৌর গীরিধারি মন্দির ও রথতলা নগর কীর্তনে এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় প্রার্থনা

আপলোড তারিখঃ 2022-11-19 ইং
আলমডাঙ্গায় গৌর গীরিধারি মন্দির ও রথতলা নগর কীর্তনে এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় প্রার্থনা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ঐতিহ্যবাহী গৌর গীরিধারি মন্দির ও রথতলা প্রাঙ্গনে মাসব্যাপী নগর কীর্তনের শেষে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও সত্যনারায়ণ মন্দির কমিটির সভাপতি বাবু গিরিধারি লাল মোদীর সুস্থতা কমানায় প্রার্থনা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাতটায় সরকারি স্কুলের সাবেক প্রয়াত শিক্ষক বাবু ভুপেনেশ্বর গোস্বামীর বাসভবন প্রাঙ্গনে গৌর গীরিধারি মন্দিরে এই প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে রথতলায় নগর কীর্তন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ সাহা, রথতলা মন্দির কমিটির সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, নিমাই রায়, মনীরাহা, নীখিল বাবু, আপাল ব্যানার্জী, অভিমুন্যু সাহা, উজ্জল ঠাকুর, জয়দেব শাধুখা, বিপুল সাহা, জয়শ্রী গোস্বামী প্রমুখ। সার্বিক দায়িত্বে ছিলেন পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)